মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬
জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে : জামায়াত আমির
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১০)
জুলাইকে ভুলিয়ে দেয়ার সংগ্রাম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না। অথচ আন্দোলনে অংশ না নেয়া ব্যক্তিরাও এখন নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছেন।রাজনৈতিক সংবাদ

তিনি বলেন, ৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত।

জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না উল্লেখ করে জামায়াত আমির বলেন, সে সময় বিপ্লবীদের আশ্রয় দেয়ার মতো কেউ ছিল না। এমনকি আপনজনরাও তাদের আশ্রয় দেয়নি।

তিনি বলেন, এই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি ব্যক্তি একেকজন মাস্টারমাইন্ড। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও অবদান যেন হারিয়ে না যায়।

অতীতের সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে নিহত, আহত এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হয়নি। ১৯৭১ সালের মতো ২০২৪ সালও যেন হারিয়ে না যায়।

তিনি জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সামনে আনার আহ্বান জানান।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft