মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ২)
সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ক্ষমতা, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন নিয়ে একটি রহস্যজনক ও তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন। স্বামীর পদত্যাগের দিনই দেওয়া এই পোস্টটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

পোস্টে তিনি মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের মহান নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি তুলে ধরেছেন। বাংলায় এর অর্থ দাঁড়ায়—‘ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা মূলত সেটিই।’

ব্যারিস্টার নুসরাত খানের এই পোস্টে ক্ষমতার প্রকৃত অর্থ এবং সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে পরিবর্তন আনয়নের ক্ষেত্রে এর ভূমিকার বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। এছাড়া ওই পোস্টের সঙ্গে তিনি স্বামী ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft