রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
বরগুনায় বৃত্তি পেয়েছে তিন জমজ বোন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ৬৯০)
বরগুনার তিন জমজ বোন অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষা অসাধারণ সাফল্যে বিস্মিত হয়েছে এলাকাবাসী।  সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে শুধু বরগুনার নয়, সারা দেশের জন্য অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে, বরগুনার ইতিহাসে এই প্রথম কোনো তিন জমজ বোন একসঙ্গে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের গৌরব অর্জন করেছেন। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

তিন কৃতী শিক্ষার্থীর মা কাজল রানী গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। বাবা চিন্ময় মালদার গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত। তাঁদের গ্রামের বাড়ি বরগুনা জেলার দক্ষিণ মনসাতলী গ্রামে।

অভিভাবকদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং তিন বোনের কঠোর অধ্যবসায়ের ফলেই এই অনন্য সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কর্মব্যস্ততার মাঝেও সন্তানদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কাজল রানী।

এ সাফল্যে স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের মতে, একই পরিবারের তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন অত্যন্ত বিরল ঘটনা, যা দেশের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

তিন জমজ বোনের এই গৌরবময় অর্জন বরগুনার শিক্ষা অঙ্গনে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা সবার।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft