সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যসহ ট্রলি আটক করেছে বিজিবি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ২১০)
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ এবং মালবাহী পাওয়ার টিলার ট্রলি আটক করেছে।  

রবিবার (০৫ জুলাই ) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে রহনপুর খয়রাবাদ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ০১ টি মালবাহী পাওয়ার টিলার ট্রলি আটক করে। 

আটককৃত মাদকদ্রব্য এবং যানবাহন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।


আজকালের খবর/রাশেদুল মিলন 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft