রবিবার ২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপাচার্যের সাথে বিজনেস ক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৭১৬)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিজনেস ক্লবের একটি প্রতিনিধি দল ।  

বুধবার (১ জুলাই)সকালে  উপাচার্যের কনফারেন্স কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভায়  অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড.এস.এম হেমায়েত জাহান। 

বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড.আফজাল হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান,বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন ড.মো:হাছান উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,"সততা,পেশাদারিত্ব এবং দূরদর্শী চিন্তাই হবে এ বিজনেস ক্লাবের মূল চালিকাশক্তি। আমরা সবাই মিলে একটি শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলি যা আমাদের নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আগামী দিনে এ ক্লাবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে"।

 সভার শুরুতে বিজনেস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে সুবিনর উপহার দেয়া হয়।


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft