সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
কারখানা পরিদর্শনে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান
উৎপাদিত পণ্যের শতভাগ কোয়ালিটি নিশ্চিত করছে সাউথইস্ট সোয়েটার
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৭০৭)
বাংলাদেশে যে কয়টি সোয়েটার ফ্যাক্টরি আছে তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান রাজধানীর উত্তরখানে অবস্থিত দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাউথইস্ট সোয়েটার লিমিটেড। এই কারখানার উৎপাদিত পণ্য শতভাগ বিদেশে রপ্তানি হয়।  পণ্যের শতভাগ কোয়ালিটি নিশ্চিত করায় ইতোমধ্যে বিশ্বের নামকরা সব দেশে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে সাউথইস্ট সোয়েটারের। 

ক্রেতাদের চাহিদা পূরণের পাশাপাশি আরো উন্নতির জন্য সাউথইস্ট সোয়েটার লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজ খবর নিতে কারাখানায় ছুটে যান দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। বুধবার (২৪ জুন) তিনি কারখানা পরিদর্শন করেন। দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট সোয়েটারের কর্ণধার গোলাম মোস্তফাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শ্রমিক কর্মচারীরা। এ সময় কারখানার উৎপাদন ও বিপননসহ নানা বিষয়ে কথোপকথন হয় উভয়ের মধ্যে। একই সঙ্গে কারখানার উৎপাদন প্রক্রিয়া, শ্রমিক কর্মচারীদের মধ্যে সোহার্দ্যপূর্ণ পরিবেশ ও পণ্যের গুণগতমান বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন গোলাম মোস্তফা। 
দেশবন্ধু গ্রুপের কর্ণধার গোলাম মোস্তফা হলেন কর্মসংস্থান সৃষ্টির ফেরওয়ালা। যিনি দেশের অর্থনীতি সমৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থান তৈরিতে স্বপ্ন দেখেন ও তা বাস্তবায়ন করে চলেছেন প্রতিনিয়ত। উত্তরখানের এই কারখানায় তিন হাজারের বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে। এটা আরো বাড়াতে কাজ করে যাচ্ছেন তিনি। 

গোলাম মোস্তফা বলেন, দেশের অনেক কোম্পানি দেশের মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। তবে দেশবন্ধু বেশিরভাগ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশ্বাস করে। তিনি আরো বলেন, দেশবন্ধু গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান সাউথ ইস্ট সোয়েটার লিমিটেড। যার উৎপাদিত পণ্য শতভাগ রপ্তানি হয়। এতে অর্জিত অর্থ দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে। 
তিনি বলেন, দেশের উন্নয়নে মানুষের ভালবাসা নিয়ে ও সরকারের সহযোগী হয়ে সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই। গোলাম মোস্তফা বলেন, জাতি ও দেশ গঠনে একই সঙ্গে বর্তমান সরকারের উদ্যোগ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ দেশবন্ধু গ্রুপ। এ অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শ্রমিক-কর্মচারীসহ ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা। সবার একটাই উদ্দেশ্য দেশকে এগিয়ে নেওয়া।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft