মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্যসহ আহত ৫০
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ১৭১)
কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, প্রশিক্ষণরত সেনাসদস্যদের বহনকারী একটি ভাড়া করা বাস বগুড়া থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত সেনাসদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীর প্রশিক্ষণরত রিক্রুট। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে যাওয়ার পর ছুটি শেষে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ভাড়া করা বাসটিতে মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন। দুর্ঘটনায় তারা কমবেশি সবাই আহত হন।

আহত সেনাসদস্যদের মধ্যে অন্তত ১০ জনকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

খবর পেয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান জেলার পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দীন। তিনি বলেন, আহত সেনাসদস্যরা নতুন রিক্রুট এবং প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft