বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন যবিপ্রবি কোষাধ্যক্ষ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ২৪২৩)
কোষাধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। 

শনিবার (২ মে) নিজের ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে যবিপ্রবির উপাচার্যের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এ আবেদন করেন তিনি।

স্বেচ্ছায় অব্যাহতির কারণ উল্লেখ করে আবেদনে তিনি লিখেন, তার পরিবার সিলেটে অবস্থান করায় পরিবারের জন্য তার সময় ব্যবস্থাপনায় সমন্বয় করা দূরহ হয়ে পড়ছে এবং দূরবর্তী অবস্থানে থাকায় পরিবারের নিরাপত্তা ও অসুস্থতার বিষয়গুলো তার দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। তাই তিনি যবিপ্রবির কোষাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি নিয়ে ৩ মে  থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ কর্মস্থল ইংরেজি বিভাগের অধ্যাপক পদে যোগদান করতে চান।

অধ্যাপক ড. হোসেন আল মামুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে স্বেচ্ছায় অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য ড. ইয়ারুল কবীর বলেন, ড. হোসেন আল মামুনের অব্যাহতির বিষয়টি একটি রুটিন ওয়ার্ক, যেহেতু আমার মাধ্যমে উনি এটি পাঠিয়েছেন আমি উনার চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর ফরোয়ার্ড করেছি।

উল্লেখ্য, ড. হোসেন আল মামুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক এবং তিনি ১৬ জানুয়ারি ২০২৫ সালে যবিপ্রবিতে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft