মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে অসহায়দের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৫০১)
গোপালগঞ্জে ছয় শতাধিক দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যার নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে ঘুরে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণ কর্মসূচিতে রোজাদার দিনমজুর, শ্রমজীবী ও অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মরহুম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি রিদওয়ান রহমান বাবু, গোপালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুহান আল ইমামসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft