সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
জ্বালানি বাঁচাতে বাসা থেকে অফিস করছে যে দুই দেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৬২৬)
জ্বালানি সাশ্রয় ও দামের অস্থিরতা সামাল দিতে হোম অফিস পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। দেশ দুটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গলবার (১০ মার্চ) বাসা থেকে অফিস করার আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে চায়। তাই, যেসব ক্ষেত্রে রিমোট ওয়ার্ক সম্ভব সেখানে এই পদ্ধতি চালু করা উচিত। জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি দপ্তরগুলোর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে ব্যাংকক জানিয়েছিল, তাদের কাছে দুই মাসের জ্বালানি তেলের মজুত আছে। অভ্যন্তরীণ মজুত ধরে রাখতে তারা রপ্তানি স্থগিত রেখেছে। আগামী ১৫ দিনের জন্য ডিজেলের দাম প্রতি লিটারে ৩০ বাথ-এর নিচে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রতিবেশী ভিয়েতনাম বিভিন্ন আমদানি করা পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। সরকারের ওয়েবসাইটে জানানো হয়েছে, তেলের চাহিদা কমাতে তারা কোম্পানিগুলোকে সুযোগ থাকলে বাসা থেকে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন বা সাইকেল ব্যবহারের পরামর্শও দিয়েছে হ্যানয়।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাবে ভিয়েতনামে পেট্রলের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। মঙ্গলবার দেশটির ফিলিং স্টেশনগুলোতে কয়েক হাজার মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft