মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৭৫৯)
বাংলাদেশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মাহতাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম মশিউল আজম।

সম্প্রতি সংগঠনটির জেলা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে তাদের এ দায়িত্ব প্রদান করা হয়।
নবনির্বাচিত সভাপতি এস এম মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা ও নেতৃত্বে সংগঠনটি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এস এম মাহতাব উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ সংরক্ষণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
অপরদিকে, সাধারণ সম্পাদক এস এম মশিউল আজমও সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নতুন কমিটি গঠিত হওয়ায় গোপালগঞ্জ জেলার শিক্ষা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সহকর্মীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সফলতা কামনা করেছেন।


কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft