রবিবার ১৬ আগস্ট ২০২৬
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৭৬৫)
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়,  ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফছান রাফি নামে দশম শ্রেণির স্কুলছাত্র ও তার সহপাঠী অনুজ নামে দুজন নিহত হয়েছে। মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী গ্রামের জাহিদ মিয়ার ছেলে রাফি এবং শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে অনুজ মজুমদার মোটরসাইকেলে করে উপজেলা সদরে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের এই সংঘর্ষ হয়। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থী অনুজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft