সোমবার ৩১ আগস্ট ২০২৬
দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও মাদক জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ এএম   (ভিজিট : ৪৫০)
দিনাজপুরের কোতোয়ালি থানাধীন গিলাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত দিয়ে মাদক চালানের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এ তথ্যের পর কয়েক সপ্তাহ ধরে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল রাতে মোহনপুর বিওপির একটি টহলদল কোতোয়ালি থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। অদ্য ৪ ফেব্রুয়ারি ২০২৬ ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারীকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। 

টহলদল এগিয়ে গেলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ছয়টি মালামালভর্তি বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে উদ্ধার করা হয় দুটি বিদেশি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি। একই সঙ্গে জব্দ করা হয় ১০০ বোতল ফেন্সিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং সীমান্তকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft