বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
১৪ বছর ধরে গুম ইবির দুই শিক্ষার্থী, সন্ধানে মানববন্ধন
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম   (ভিজিট : ৭০২)
২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই মেধাবী শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে তারা। গুম হওয়া শিক্ষার্থীরা হলেন—দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ওয়ালিউল্লাহ ও আল ফিকহ এন্ড ল বিভাগের শিক্ষার্থী আল মোকাদ্দাস। তৎকালীন তারা শাখা ছাত্রশিবিরের দায়িত্বে ছিলেন।

মানববন্ধনে দাওয়াহ বিভাগের শিক্ষার্থী কাফি বলেন, প্রশাসনের কর্মকর্তা পরিচয় দিয়ে সেই সময় গুম করে ফেলেছেন আমাদের দুই ভাইকে। তাদের অপরাধ ছিল— ন্যায় ও ইনসাফের কথা বলতো। তাদের দুজনের নির্দিষ্ট সন্ধান দিন। কোথায় কী অবস্থায় আছে আমাদের ফিরিয়ে দিন। দুঃখের বিষয়- চব্বিশের বিপ্লবের পর প্রশাসনের সাথে কথা বললেও তারা ব্যর্থ। যদি ভাইদেরকে ফিরিয়ে দিতে না পারলে আপনারা সারাজীবন ঘৃণিত ব্যক্তি হিসেবে থাকবেন।

আল ফিকহ এন্ড ল বিভাগের শিক্ষার্থী সালেহ আহম্মেদ বলেন, বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন আমার ভাই। এমন মেধাবী শিক্ষার্থী আর ফিরে আসেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখিনি। তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিচারের দাবি জানাচ্ছি। গুমের সংস্কৃতি আর যেন ফিরে না আসে সেই জন্য এর সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।

আল ফিকহ এন্ড ল বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, আমরা বিপ্লব পরবর্তী সময়ে ভেবেছিলাম তারা মায়ের কুলে ফিরে আসবে। কিন্তু তা হয়নি। প্রশাসনের প্রতি আহ্বান—আপনারা ব্যবস্থা নিবেন; না নিলে আমরা বাধ্য করবো। গত ১৭ বছরে যারা গুম-খুন হয়েছে তার তদন্ত প্রকাশ করুন। জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি। তাদের বিচার না করলে আবারও গুমের সংস্কৃতি ফিরে আসতে পারে। তৎকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসুন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, তারা একসাথে ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী (হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর) বাসে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন। সূত্র মতে বাসটি সাভারের নবীনগর এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৮ থেকে ১০ জন আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে নামিয়ে নিয়ে যান। মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ ক্যাম্পাসে না ফেরায় তাঁদের বন্ধুরা পরিবারকে জানান। এরপর অনেক খোঁজাখুঁজির করেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা ক্যাম্পাসে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

গত বছর ১ সেপ্টেম্বর ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধানে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির পুনর্গঠন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।



কাওছার / আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft