রবিবার ১৬ আগস্ট ২০২৬
ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ৩৫৭)
ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন, একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস বাবলু কুমার মন্ডল,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিনা ইয়াসমিন,  তথ্য আপা মুনিরা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু নিকেতন ও সদর জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজার রহমান। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

আজকালের খবর/আরএম







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft