শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ২২৩১)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আজ সকাল সাড়ে ১১টায় ‘সি’ ইউনিটের ফলাফল উন্মুক্ত করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাদের রোল নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।

এর আগে, গত ১৬ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft