বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
চিকিৎসক সমাবেশে পীযূষ বন্দ্যোপাধ্যায়
শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১০১২)
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ। 

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘শেখ হাসিনায় আস্থা’ শীর্ষক চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।

পীযূষ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে থাকবে। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কথা উল্লেখ করে তিনি আগামী নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। সবাই মিলে ভোট কেন্দ্রে গেলেই ভোটবিরোধী ও দেশবিরোধীরা এক শতাংশে পরিণত হবে। মুক্তিযুদ্ধের চেতনার শক্তি তথা শেখ হাসিনা হবেন ৯৯ শতাংশ।

ওই সময় তিনি কোভিড-১৯ ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ থেকে শুরু করে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণসহ প্রধানমন্ত্রীর চিকিৎসাক্ষেত্রে অবদানের পরিসংখ্যান তুলে ধরেন।

সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় চিকিৎসক সমাবেশে আরও বক্তব্য দেন- জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামূল হক ভূইয়া, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম বড়ূয়া, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রেজাউল আমিন টিটু, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের সাবেক সাধারণ সম্পাদক ডা. রাহাত হোসেন, প্রামাণ্যচলচ্চিত্র নির্মাতা সাইফ আহম্মেদ, বঙ্গবন্ধু গবেষক আফিজুর রহমান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. অনুপম সাহা প্রমুখ

আজকালের খবর/আরইউ







আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft