মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
দলীয় সরকারের অধীনেও ভোট সুষ্ঠু হয় এবার প্রমাণ করতে হবে: সিইসি
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৩ এএম   (ভিজিট : ১২৫৭)
দলীয় সরকারের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হয়, এবার যেকোনো মূল্য তা প্রমাণ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, এবারের নির্বাচনে সবাইকে খুবই মনোযোগী হতে হবে। কারণ দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে বাগবিতণ্ডা আছে এবং রাজনীতির একটি অংশ নির্বাচন বর্জন করেছে। আবার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও বিতর্ক আছে। তাই এবার সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিকল্প নেই।

এর আগে সকালে রাজধানীর আগারগাঁও সংলগ্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft