বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
মাহির দুঃখ প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ২)
বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে অনুষ্ঠিত হলো ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। সেখানেই ঘোষণা করা হয় চূড়ান্ত বিজয়ীর নাম। পরিয়ে দেওয়া হয় জয়ের মুকুট। এর মাধ্যমে প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম কোনো ‘মা’ হিসেবে মিস ইউনিভার্স হওয়ার গৌরব অর্জন করলেন জেনিফার।

এ বছর প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছিলেন সেরা ৩০-এ। এবার মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে পূরণ হয়নি প্রত্যাশা। প্রত্যাশিত ফল না আসায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন মাহি।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সামিরা খান মাহি জানান, দেশবাসীর মতো তাঁর নিজেরও অনেক প্রত্যাশা ছিল। বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি।

ফেসবুকে মাহি লেখেন, ‘অন্য সবার মতো আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

মাহি আরও লেখেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারা জীবনের জন্য মনে থেকে যায়। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়। বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft