মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন বিষয়ে ইআরএফ সদস্যদের প্রশিক্ষণ শুরু
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ১)
জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন কৌশল ও জলবায়ু অর্থায়ন সম্পর্কে সংবাদকর্মীদের জ্ঞান এবং তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির দক্ষতা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী একটি প্রশিক্ষণ শুরু হয়েছে। পিকেএসএফ’র উদ্যোগে সাংবাদিকদের অর্থনীতি বিষয়ক সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)’র সদস্যদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পিকেএসএফ ভবন-২-এ ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট ফিন্যান্স’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান এবং স্বাগত বক্তব্য দেন উপ-মহাব্যবস্থাপক দীপেন কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিকেএসএফ’র সহকারী মহাব্যবস্থাপক সুহাস শংকর চৌধুরী।

ইআরএফ’এর ২৫ জন সদস্যের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল জীবিকা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি, জলবায়ু সাংবাদিকতায় তথ্যনির্ভরতা, তথ্যের যথার্থতা যাচাই ও জবাবদিহির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ সাতক্ষীরায় পিকেএসএফ’র জলবায়ু-সহনশীল আবাসন, জীবিকা ও নিরাপদ পানি সংক্রান্ত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft