মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির জন্য কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৩)
গঙ্গা ও তিস্তাসহ অন্য আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে চুক্তির জন্য সরকার কাজ করছে বলে জানান তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ক কোনো চুক্তি নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 

মঙ্গলবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের লিখিত উত্তরে পানিসম্পদমন্ত্রী এ তথ্য জানান।

তিস্তা পানি চুক্তির বর্তমানে হিস্যা মোতাবেক পানি বাংলাদেশ পাচ্ছে কিনা এবং হিস্যা অনুযায়ী পানি পাওয়ার বিষয়ে বর্তমানে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না, করলে তা কী? জানতে চান সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল।

এই প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ক কোনো চুক্তি নেই। সরকার গঙ্গা ও তিস্তাসহ অন্য আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে চুক্তি স্বাক্ষরের জন্য কাজ করছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft