মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ৭)
আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ইয়াসের খান চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আগুন সন্ত্রাস, এটা নতুন কিছু নয়। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তাদের জন্মলগ্ন থেকেই তারা গুম-খুনের সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা অগ্নিসংযোগ আজকে করছে, এটা তো নতুন কিছু না। তাদের রাজনীতি তো ধ্বংসের। তাদের নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তা নয়। ২০২৫ সালের ১২ মে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশের জনগণ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসীদের ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।  

প্রতিমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে দুই-চারজন এসে এক জায়গায় স্লোগান শুরু করে, দুই মাইল জায়গায় দৌড়াইয়া গিয়ে স্লোগান শেষ করে, এটা তো করতেই পারে। রাতের অন্ধকারে কোথাও গাড়ি পার্ক করে গেছে, কোথাও বাস পার্ক করে গেছে, বাসস্টপে রেখে গেছে। একটা ছোট আগুন লাগিয়ে দিয়ে চলে যেতেই পারে। তবে এতে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন সন্ত্রাস তারাই করে।

তিনি আরও বলেন, এই আগুন সন্ত্রাসের মূল হোতা, যিনি পলাতক, তাকে বাংলাদেশে এনে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এই বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।

বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, আগামীতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোন ইচ্ছা সরকারের নেই। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft