বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
ফের বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ০)
ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের পরিস্থিতি এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের প্রভাব মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় বেলা ৩টা) পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৫ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে। 

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১১ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ ডলার ২৩ সেন্ট হয়েছে।

এর আগে বুধবার মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে তেলের বাজারে বড় ধরনের দরপতন ঘটে। নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ব্যবধানে পরাজিত হওয়ায় ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু করেন বিনিয়োগকারীরা।

সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের পণ্যবাজার বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির এখনও কোনও সমাধান হয়নি। এ কারণেই বর্তমানে তেলের দামে সামান্য পুনরুদ্ধার দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব ব্রেন্ট ক্রুডের দামের ওপর তুলনামূলক বেশি পড়ে। অন্যদিকে ডব্লিউটিআই মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের তেলের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী গতিপথের ওপর নির্ভর করছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা। সূত্র: আল-জাজিরা

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft