বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
পল্লবীতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ এএম   (ভিজিট : ০)
রাজধানীর পল্লবীতে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়িতে অফিসের সামনে এ ঘটনা ঘটে। অজ্ঞাত ব্যক্তিরা ককটেল দুটির বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহত কুরিয়ার সার্ভিসের কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে। বিস্ফোরণে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কুরিয়ার সার্ভিসের সামনে প্রথম একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। 

এর ঠিক কিছুক্ষণ পরে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে কাজ করা কর্মচারীর শরীরে আগুন ধরে যায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।


আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft