সোমবার ● ২ নভেম্বর ২০২৬
মেট্রো বন্ধ স্টেশনগুলো খুলেছ, সড়কেও যান চলাচল স্বাভাবিক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ১৮)
রাজধানীর মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বন্ধ মেট্রো স্টেশনগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ দুপুরে জানিয়েছে, সব মেট্রোস্টেশন খোলা রয়েছে। মেট্রো চলাচলও স্বাভাবিক রয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, মিরপুর এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে রবিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর ১০ নম্বর স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়াও শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও সাময়িক বন্ধ ছিল বলে জানা গেছে।

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট সংঘর্ষ চলার পর মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম দুপুরে জানান, জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে।

এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে কোনো লাঠিচার্জ করা হয়নি। কাউকে আটকও করা হয়নি। পুলিশের কোনো সদস্য আহত হননি।

বর্তমানে সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর ১০ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সীমিতভাবে কিছু যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে রাস্তা এখন প্রায় ফাঁকা। পুলিশ রাস্তায় কাউকে দাঁড়াতে দিচ্ছে না।

মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম বলেন, এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এলাকা। আমদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পর্যবেক্ষণ করছেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft