শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্র নদে মৎস্য অধিদপ্তরের অভিযান, অবৈধ জাল ধ্বংস
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ১০৭)
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্র নদে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর। অভিযানে আনুমানিক ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা প্রায় ২ কেজি মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নসংলগ্ন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ। এ সময় মৎস্য অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় জানান, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন ও সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে নদীতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ জালের ব্যবহার রোধ এবং মা ইলিশ সুরক্ষায় মৎস্য বিভাগের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft