বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ১৪)
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)'র সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে ক্র্যাব। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ) চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই আল্টিমেটাম দেয়া হয়। ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্'র সঞ্চালনায় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এ আল্টিমেটাম ঘোষণা করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কামরুজ্জামান খানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। কোন তদন্ত ছাড়াই এই মামলা দায়েরর সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কোন একটি পক্ষের উদ্দেশ্য সাধনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। কিভাবে সাভার থানার ওসি মামলা নিলেন তা খতিয়ে দেখতে সরকারকে আহবান জানানো হয় মানববন্ধনে। বক্তারা বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও সাংবাদিকবান্ধব সরকার। আগামী ১০ দিনের মধ্যে কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-  ক্র্যাবের সাবেক সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, মাহবুব আলম লাবলু, আলাউদ্দিন আরিফ, ক্র্যাবের উপদেষ্টা ইকরামুল কবীর টিপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, ক্র্যাবের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিহাল হাসনাইন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্র্যাব সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সুশান্ত সাহা, সাইফুল ইসলাম জুয়েল। এ সময় ক্র্যাবের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজীসহ ক্র্যাব ও ডিআরইউর সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft