বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ০)
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গুর ভ্যাকসিনের বিষয় নিয়ে বর্তমান সরকার এখনো ভাবছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গাভিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমোদন দিলে এ বিষয়ে চিন্তা করবে সরকার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ৫ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চলতিবছর ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে। সব জেলা সদর ও উপজেলা হাসপাতালে পর্যাপ্ত কিট, তরল স্যালাইনসহ সব ধরনের ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে কোনো ধরনের সংকট নেই।’

এসময় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।’

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft