রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প"। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গনে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত হার্ট ক্যাম্প চলে।
ফ্রি হার্ট ক্যাম্পে বিনামূল্যে প্রায় তিন শতাধিক রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দিয়েছেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিয়াক সার্জারি) ব্রিগে. জেনা. অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামান, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন (MICS) ডাঃ আশরাফুল হক সিয়াম, ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট - ডা. সানিয়া হক, ডা. এম এ হাসনাত, ডা. সামি নজরুল ইসলাম; কার্ডিওভাসকুলার সার্জন - ডা. রোমেনা রহমান; পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন; কিডনীরোগ বিশেষজ্ঞ ডা. সারাবান তাহুরা এবং ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার তুলি ।
একইদিনে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের জন্য অনুরুপ “ফ্রি হার্ট ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিনামূল্যে শতাধিক রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দিয়েছেন ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস-এর কনসালটেন্ট ডা. মো. আশরাফুল আলম সিদ্দিক (হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ)।
এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নিছক কোন প্রাইভেট হাসপাতাল নয়, সামাজিক দায়বদ্ধতা আমাদের হাসপাতালের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য এবং আমি আশাবাদী সামনেও আমরা অনুরুপ ফ্রি ক্যাম্প এর আয়োজন করবো।
উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল রোগীদের জন্য এরকম ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে আসছে দীর্ঘদিন ধরে।
আজকালের খবর/বিএস