বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ১২)
নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের শরীয়তপুরের সখিপুর শাখা। গত রবিবার (২৭ সেপ্টেম্বর) সখিপুর শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ বিল্লাল হোসেন। 

এ সময় ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ, সখিপুর শাখার ব্যবস্থাপক সোলায়মান ব্যাপারী, শাখার কর্মকর্তা-কর্মচারী এবং স্বনামধন্য ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, নতুন ঠিকানায় সখিপুর শাখার যাত্রা শুরু হলো আরও প্রশস্ত পরিসর ও উন্নত সেবার প্রত্যাশা নিয়ে। আমি বিশ্বাস করি, এই শাখা এ এলাকার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও জনগণের আর্থিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ঠিকানায় সখিপুর শাখার গ্রাহকসেবার মান ও পরিধি আরও বাড়বে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। সখিপুর শাখার নতুন ঠিকানা: আবু তালেব প্লাজা, ২য় তলা, মোল্লা মার্কেট, সখিপুর বাজার, ভেদরগঞ্জ, শরীয়তপুর।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft