মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিমানবন্দরে আনসারের দায়িত্বশীল ভূমিকায় হারানো শিশু উদ্ধার
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ১০)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের দায়িত্বশীল ও মানবিক তৎপরতায় উদ্ধার হয়েছে সাত বছর বয়সী এক শিশু।

রবিবার (২৭ সেপ্টেম্বর ) রাত আনুমানিক দশটার দিকে বিমানবন্দরের হেভি লাগেজ-০৬ নম্বর প্রবেশ গেটে  রায়হান নামে এক শিশুকে কান্নারত অবস্থায় একা দেখতে পান দায়িত্বরত আনসার সদস্য আমান উল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে আশ্বস্ত করেন।

ঘটনাটি দ্রুত শিফট ইনচার্জ মো. কবির হোসেনকে জানানো হলে তিনি অনুসন্ধান অভিযান শুরু করেন। তার নির্দেশনায় ড্রাইভওয়েতে কর্মরত আনসার সদস্যরা হ্যান্ডমাইকিং ও বিভিন্ন মাধ্যমে শিশুটির স্বজনদের খুঁজতে থাকেন। টানা এক ঘণ্টার নিবিড় অনুসন্ধানের পর রায়হানের বোন ও তার বোনের স্বামীকে খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে এভসেক কর্তৃপক্ষের নির্দেশক্রমে যথাযথ যাচাই-বাছাই শেষে শিশু রায়হানকে তার বোনের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়। দেশের বিমানবন্দরগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিষ্ঠা ও পেশাদারিত্বের পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক ভূমিকার এটি আরো একটি সুন্দর দৃষ্টান্ত।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft