যেকোনো মূল্যে নদনদী ও খালের বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জিরানি-ত্রিমোহনী ঘাটে খাল পুনরুদ্ধার ও সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সুয়ারেজ লাইনগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়া হবে। নদী রক্ষা ও গাইড ওয়াল এবং ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছে। সবশেষে নদীগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় এনে বাসযোগ্য ঢাকা গড়ে তোলা হবে।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার বলেন, সবার সহযোগিতা ছাড়া নদী রক্ষা করা যাবে না। নদী রক্ষার ব্যাপারে সরকার আন্তরিক।
আজকালের খবর/বিএস