সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ কোস্ট গার্ডের হাতে মাদক কারবারি আটক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৭:২০ পিএম  (ভিজিট : ১২)
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় শনিবার  (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এলাকায় সন্দেহজনক ১টি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, ১ টি মোবাইল ফোন ও পাচার কাজে ব্যবহৃত সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

পরে জব্দকৃত আলামত ও আটক মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft