শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম   (ভিজিট : ৪)
সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়। 

গতকাল শুক্রবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী সাতমাথা এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। মিছিলের স্লোগানে উত্তাল হয় গোটা শহর। পরাজিত শক্তির অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে গুজব-সন্ত্রাস ছড়ানো হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা রাজপথে মোকাবিলা করা হবে। যারা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। 

জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, জেলা যুবদলের  সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। 

জেলা যুবদলের  সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, ফেরদৌস আজম সুমন, এড. এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, শহর যুবদল সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কী, সদর উপজেলা যুবদল আহ্বায়ক অতুল চন্দ্র দাস, নন্দীগ্রাম উপজেলা যুবদলের আব্দুর রউফ রুবেলসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft