রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ১২১)
জামালপুরে সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি এবং নেট মিটারিং ব্যবস্থা সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), জামালপুর ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে এ সভা আয়োজিত হয়।

জামালপুর বিউবোর নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রতিনিধি, জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, প্রেসক্লাবের প্রতিনিধি, বিভিন্ন ইপিসি কন্ট্রাক্টর (EPC Contractor), এসএমই (SME) উদ্যোক্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও আগ্রহী গ্রাহকরা সভায় অংশ নেন।

সভায় সভাপতির প্রারম্ভিক বক্তব্যের পর বিউবো জামালপুরের বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি এবং নেট মিটারিং বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল (২০২৬–২০৩০) এর রূপরেখা, ক্যাপেক্স (CAPEX) ও ওপেক্স (OPEX) ভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নিয়মাবলী তুলে ধরা হয়। পাশাপাশি, এই নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহক তার নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবেন এবং দ্বি-মুখী মিটারের (Bi-directional Meter) সাহায্যে গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ ও সরবরাহের হিসাব রাখা হবে সে বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া সার্ভিস প্রোভাইডারের যোগ্যতা, দায়িত্ব, প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যায়ন পদ্ধতি, আবেদন ও তালিকাভুক্তি ফি এবং সময়সীমা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়।

আলোচনা পর্বে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সোলার সিস্টেমের সক্ষমতা, নেট মিটারিং, মিটার স্থাপন এবং কারিগরি নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বিউবো ও পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেন।

সভায় স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় হ্রাস, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং মানসম্মত সোলার প্যানেল, গ্রিড-টাইড ইনভার্টার ও যথাযথ লাইটনিং প্রোটেকশনের মাধ্যমে কারিগরি নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

পরিশেষে, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সৌরবিদ্যুৎ সম্প্রসারণ ও নেট মিটারিং কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft