বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব নেতাদের সঙ্গে প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৪)
বিশ্ব নেতাদের সঙ্গে প্রাতরাশ অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জাতিসংঘের সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেয়া এই প্রাতরাশ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রাতরাশ অনুষ্ঠানে যোগ দিতে সকাল ৭টা ৫০ মিনিটে হোটেল থেকে বের হন। জাতিসংঘ সদর দফতরের নর্থ ডায়ালগ লাউঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা আমন্ত্রিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রাতঃরাশের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেবেন। এছাড়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অধিবেশন কক্ষের বাইরে দ্বিপক্ষীয় সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

প্রধানমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft