রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
বুড়িগঙ্গা থেকে দুই মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৮)
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৃথক সময়ে বুড়িগঙ্গা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন নৌ-পুলিশ সদস্যরা।

বরিশুর নৌ-পুলিশের এএসআই বাবুল মিয়া জানান, শনিবার বেলা ১২ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে বুড়িগঙ্গা নদীর বেপারিঘাট বরাবর মাঝ নদী থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহ গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখে যায়নি। মরদেহটি দুই-তিন দিন আগের হয়ে থাকতে পারে। পরে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে হাসনাবাদ নৌ-পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা বুড়িগঙ্গা নদীর দোলেশ্বর খেয়া ঘাট দিয়ে নৌকাযোগে নদী পারাপারের সময় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাসনাবাদ নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠায়। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। তার পড়নে জিন্সের প্যান্ট ও ফুল হাতা শার্ট ছিলো। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft