শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস হকি: কোরিয়ার কাছে বড় হারে বাংলাদেশের শুরু
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম   (ভিজিট : ০)
হতাশা দিয়েই এশিয়ান গেমসের পুরুষ হকি মিশন শুরু করল বাংলাদেশ। জাপানে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ কোরিয়া। প্রথম কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারে টানা দুই গোল করে প্রতিপক্ষ। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

খেলার বাকি দুই কোয়ার্টারে কোরিয়ানরা আরও দুই গোল দিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে ফেলে। চীনের সঙ্গে মাত্র তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে খেলতে আসায় পর্যাপ্ত প্রস্তুতির অভাব স্পষ্ট ফুটে উঠেছে বাংলাদেশের খেলায়; ফলে কোনো গোল শোধ করা সম্ভব হয়নি।

আগামী ২২ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।


আজকালের খবর/এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft