শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
দ্রুততম শতকের রেকর্ড গড়লেন অভিষেক শর্মা
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ২)
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে শতরান পূর্ণ করেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। 

আর এই সেঞ্চুরিতেই টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই ব্যাটার।

খেলতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। এরপর আর থামেননি এই বাঁহাতি ব্যাটার। চার-ছক্কার ফুলঝুরিতে আফগান বোলারদের শাসন করতে থাকেন তিনি। 

এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের অধীনে। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। যদিও ৩৩ বলে সেঞ্চুরি রয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও। কিন্তু তিনি করেছিলেন গাম্বিয়ার বিপক্ষে। গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য নয়।

মাত্র ৩০ বলে সেঞ্চুরি করলেও ইনিংসটা আর বেশি বড় করতে পারেননি অভিষেক শর্মা। সেঞ্চুরি পূরণের পর খেলতে পেরেছেন মাত্র ৪টি বল। আউট হন ব্যক্তিগত ১০৮ রানে। মাত্র ৩৪ বলে খেলা তার এই ইনিংসটি ৯টি চার ও ১১টি ছয়ে সাজানো।

আজকালের খবর/এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft