বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া প্রেসক্লাবে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ এএম   (ভিজিট : ৬)
বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখার সভাপতি বজলুর রশিদ সুইট।

সভাপতির বক্তব্যে ফটো সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি জাফর আহমেদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা, সদস্য এম আর শাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft