সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৩)
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য বাসসের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

নতুন পরিচালনা বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল হাই শিকদার। বোর্ডের পরিচালক হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), অর্থ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।

এ ছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, একাত্তর টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএস ক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের চিফ রিপোর্টার (বাংলা) দিদারুল আলমকে পরিচালক করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft