বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
অনুপম হায়াতের সংবর্ধনা অনুষ্ঠানে তেপান্তরের হাতে সম্মাননা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ১০)
বরেণ্য চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াতের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট পেলেন চলচ্চিত্র বিশ্লেষক আহমেদ তেপান্তর। 

পার্বত্য চুক্তির ২৯ বছর পূর্তি উপলক্ষে সুন্দরবন পর্যটন ক্লাব ও দৈনিক রাঙামাটির যৌথ আয়োজনে মঙ্গলবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এদিন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ও সঙ্গীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ উপস্থিত ছিলেন। সাংবাদিকতা ও সংগঠক হিসেবে আহমেদ তেপান্তরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় পর্যটন বিষয়ক গবেষক ও শিক্ষক আহসানুল্লাহ, দৈনিক ইনকিলাবের সহসম্পাদক কামরুল হাসান দর্পন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা এরশাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুভূতি প্রকাশ করে আহমেদ তেপান্তর বলেন, আয়োজনের সবচেয়ে বড়প্রাপ্তি হচ্ছে এখানে কোনো মন্ত্রী, এমপি বা আমলারা নেই। কারণ তাদের প্রতি মানুষের খুব বেশি আগ্রহ নেই। তাদের জায়গায় দু’জন মহান ব্যক্তি একজন আমার চলচ্চিত্রের শিক্ষক অনুপম হায়াত অপরদিকে এ সময়ের শুদ্ধ সঙ্গীতচর্চার ধারক প্রিয়াংকা গোপ, তাদের হাত থেকে নেওয়া এই অর্জন আমার পরমপ্রাপ্তি।

সংবর্ধনা অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতশিল্পী পোলিন চাকমার একক সঙ্গীত সকলকে বিমোহিত করে।

আজকালের খবর/আতে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft