বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ০)
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। যার মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমা‌নের একটি প্রতি‌নি‌ধিদল সাক্ষাৎ ক‌রেন। প‌রে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবা‌য়েদ ব‌লেন, ওমা‌নের কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে আমা‌দের সরকা‌রের কথা হয়েছে। ওমা‌নের একটা প্রতি‌নি‌ধি দল এ‌সে‌ছিল। ওমান আমা‌দের কাছ থে‌কে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মি‌লি‌য়ে ১০ হাজার নেওয়ার কথা ব‌লে‌ছে। এ নি‌য়ে একটা চু‌ক্তি সই হ‌য়ে‌ছে।

প্রতিমন্ত্রী জানান, ওমা‌নের একটা প্রতি‌নি‌ধি দল আগামী মা‌সে আস‌বে, প্রবাসীকল্যাণ মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে কথা ব‌লে এগু‌লো চূড়ান্ত হ‌বে।

ওমা‌নের ভিসা খোলার বিষ‌য়ে সরকার কূট‌নৈ‌তিকভা‌বে চেষ্টা কর‌ছে জা‌নি‌য়ে শামা ওবা‌য়েদ ব‌লেন, ওমা‌নের ভিসা বি‌ভিন্ন কার‌ণে বন্ধ রয়েছে। বিগত সরকা‌রের সম‌য়ে এটা হ‌য়ে‌ছে। আমরা চেষ্টা কর‌ছি কূট‌নৈ‌তিক প্রচেষ্টার মাধ্যমে ওমা‌নে যেন বাংলা‌দে‌শিরা রেগুলার যে‌তে পা‌রে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft