দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত আগস্ট মাসে ৩৪৭ কোটি ৮১ লক্ষ ৫৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১,৬৪৬ পিস শাড়ী, ৩,৯৬২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫,১৫৪টি তৈরী পোশাক, ১,৮৮৭ মিটার থান কাপড়, ৫,৮৫১টি ইমিটেশন গহনা, ৬,০৬,২৪১টি কসমেটিক্স সামগ্রী, ১০,৪০,১৯৬ পিস আতশবাজি, ৪,৭১১ ঘনফুট কাঠ, ১,০৪,৪৯৪ কেজি কয়লা, ৬১০ ঘনফুট পাথর, ৮,৬২৮ ঘনফুট বালু, ১৭,১৩০ কেজি চা পাতা, ৮,৭১৫ কেজি সুপারি, ৪১৮টি মোবাইল, ৭,৮৪৮পিস মোবাইলের ডিসপ্লে, ৩৪,১১১পিস মোবাইলের যন্ত্রাংশ, ১৮হাজার ৫০০ পিস জিলেট ব্লেড, ১১,৭৫৮টি চশমা, ৩,৭৮,২৩২ হাজার প্যাকেট চকলেট, ৭,৬৩৭ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৫৬,৬২২ কেজি জিরা, ১৮,৯৬০ কেজি রসুন, ১৩১ কেজি এলাচ, ৭,৯৭২ কেজি চিনি, ৩৪,০৫৭ কেজি সার, ১ লক্ষ ৮০ হাজার পিস চিংড়ি মাছের পোনা, ১১,৪৫১ কেজি কারেন্ট জাল, ৭৪৩ লিটার ভোজ্য ও জালানী তেল, ৫৬০ প্যাকেট কীটনাশক, ৬,০৪,৭৮৮ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ, ০৯ টি কষ্টি/ বেলে পাথর, ১৪টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ০৬টি প্রাইভেটকার, ০৩টি ট্রলি, ৬১টি সিএনজি/ইজিবাইক/অটোরিক্সা/ঠেলাগারি, ৯১টি মোটরসাইকেল এবং ৮৩টি বাইসাইকেল/ভ্যান ও ৯৭ টি নৌকা।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৭৪ রাউন্ড গোলাবারুদ।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৪৫,৯৩,৮৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ০৪ কেজি ক্রিষ্টাল মেথ (আইস), ১,৩৭১ বোতল ফেনসিডিল, ৭,৬৩৬বোতল বিদেশী মদ, ৩৪৫ লিটার বাংলা মদ, ১,৭৫৬ ক্যান বিয়ার, ১,৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২,২৮,০৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২২,০০৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ , ১০, ৬৪৩ পিস অন্যান্য ট্যাবলেট এবং ১,২৬,৬৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ জন বাংলাদেশী নাগরিক, ০৬ জন ভারতীয় নাগরিক ও ১৮৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজকালের খবর/বিএস