শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশে র‌্যাবের মতো একটি সংগঠন অত্যন্ত প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৩০)
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে র‌্যাবের মতো একটি শক্তিশালী সংগঠন অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলা অধিবেশনে স্বরাষ্ট্র বিষয়ক এই গুরুত্বপূর্ণ বিল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিগত আমলের কিছু নেতিবাচক অভিজ্ঞতার কারণে বিরোধী দলের সদস্যরা কেবল সাম্প্রতিক সমস্যাগুলো দেখছেন। তবে র‌্যাব প্রতিষ্ঠার প্রাথমিক সফলতা ও জঙ্গি-সন্ত্রাস দমনে এর অবদানকে ভুলে গেলে চলবে না।

তিনি আরও বলেন, অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এ ধরনের বিশেষায়িত বাহিনীর কার্যক্রম পরিচালনা করা উচিত। অতীতের বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়ার নির্দেশে এই বাহিনীকে কখনোই কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।

বাবর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি, সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো ধরনের অভ্যন্তরীণ বা বৈদেশিকভাবে উসকে দেওয়া সন্ত্রাসী হামলা মোকাবিলা করতে এই বিশেষ বাহিনীর প্রয়োজনীয়তা অপরিসীম।

র‌্যাব পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি বাহিনীর নাম বা কাঠামো সরাসরি পরিবর্তনের পক্ষে ছিলেন না, তবে সামগ্রিক নিরাপত্তার প্রেক্ষাপটে নতুন নামে ‘এসআরবি’ গঠন সময়োপযোগী পদক্ষেপ।

তিনি আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তার গভীর স্বার্থে অনেক কিছু প্রকাশ্যে বলা সম্ভব না হলেও এই ধরনের একটি ফোর্সের উপস্থিতি আবশ্যিক। প্রস্তাবিত বিলটি এ মুহূর্তে সমর্থন করা উচিত এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এতে সংশোধন ও মূল্যায়ন করার সুযোগ রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft