শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ এএম   (ভিজিট : ৪৪)
গত ২৭ আগস্ট শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ শেষ হয়েছে।

অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তব্য দেন। এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেন।

রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তির আদেশ পাঠের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, অধিবেশন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সংসদীয় কার্যক্রম এগিয়ে নিতে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় মতপার্থক্য একটি স্বাভাবিক বিষয়।’ ভিন্নমত প্রকাশের সময় সংসদ সদস্যদের পারস্পরিক সম্মান বজায় রাখা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের চর্চা গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করে।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সব পক্ষকে গালিগালাজের সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানানোর বিষয়টি উল্লেখ করে স্পিকার আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ অধিবেশনগুলোতে সব সদস্য সংসদীয় বিধি, রীতি ও চর্চা যথাযথভাবে অনুসরণ করবেন।

তিনি বলেন, সব সংসদ সদস্যের উচিত দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২০২৬ সালের ২৭ আগস্ট শুরু হয়। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন এবং ছয়টি বিল পাস করা হয়।

আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

তিনি বলেন, সংসদ সদস্যরা কার্যপ্রণালি বিধির বিভিন্ন বিধানের অধীনে গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দেন এবং বিধি অনুযায়ী এসব নোটিশ নিষ্পত্তি করা হয়।

স্পিকার বলেন, এ অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্ন জমা দেন। 

এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্ন জমা দেওয়া হয়। এর মধ্যে অধিবেশন চলাকালে মন্ত্রীরা ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেন।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft