মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬
একদিনে এক উপজেলার সব ইউনিয়নের ভোট হবে
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৫:৫৮ পিএম  (ভিজিট : ৩৪)
সারাদেশে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন কয়েক ধাপে হবে। তবে কয়টি ধাপে হবে তা চূড়ান্ত হয়নি এখনো। এর মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে উপজেলাভিত্তিক, অর্থাৎ একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সবগুলোয় একই সঙ্গে নির্বাচন হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলে, বাকিগুলো অন্য ধাপে হলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে এবং কয়েক ধাপে হবে নির্বাচন।

এছাড়া, স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়ে ২৪ সেপ্টেম্বরের মধ্য প্রস্তাবনা দেবে কমিটি। পরবর্তীতে সে হিসেবে সিদ্ধান্ত নেবে ইসি। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft