সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোমে মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ৫)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইতালির রাজধানী রোমে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, রোম ইতালির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মাওলানা রাকিব হাসানের সভাপতিত্বে ইতালির বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির সভাপতি হাসান আল মামুন, বিশেষ অতিথি আওলাদে রাসুল সৈয়দ নজির উদ্দিন, সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কবির, কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম, কবির হোসেন, রিফাত, সবুজসহ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।

মাহফিলের আয়োজনে এল এম বাংলা পাতেন্তের কর্ণধার ও পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক মানিক উপস্থিত প্রবাসীদের মধ্যে বিনামূল্যে ‘বাংলা ভাষায় সহজে শেখা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স’ বিষয়ক অর্ধশতাধিক বই বিতরণের ঘোষণা দেন।

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আজকালের খবর/এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft