রংপুরে জঘন্যতম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মোহনগঞ্জ শাখার সভাপতি অমল সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, বিকাশ দাস, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। কিন্তু মাঝে মধ্যে এসব অনাকাঙ্খিত ঘটনায় সবাইকে বিব্রত করে। আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং খুনিদের বিচার দাবি করি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার রায় বলেন, সারাদেশে এক যুগে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
আজকালের খবর/বিএস