সোমবার ৩১ আগস্ট ২০২৬
জামায়াত-আ.লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খান
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ৩৬)
ক্ষমতার স্বার্থে জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে ভবিষ্যতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, জ্বালানিসংকটের মধ্যে প্রায় এক লাখ লিটার তেল খরচ করে জামায়াতে ইসলামী লংমার্চ কর্মসূচি পালন করতে যাচ্ছে।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ। যদিও জামায়াত এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায় যে আলোচনার ভিত্তিতেই ভবিষ্যতে আওয়ামী লীগ-জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামবে। আর আওয়ামী লীগের নামার পথ তৈরি করে দিতেই এই লংমার্চের ঘোষণা।

তিনি আরো বলেন, তাদের কাছে জ্বালানি সংকটের মতো জাতীয় সংকট মুখ্য বিষয় নয়, তারা বোঝে শুধু ক্ষমতা! আর এ জন্য জাতীয় সংকটকে পুঁজি করে জামায়াত এক লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে লংমার্চে! 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft